ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে নতুন সূর্যোদয় হবে: মাইনুল ইসলাম

মোঃ রায়হান মিয়া
অক্টোবর ১৯, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম বলেছেন ৩১ দফা রাজনৈতিক দল বা জোটের কর্মসূচি নয়, এটি দেশের মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাপত্র। তাই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে নতুন সূর্যোদয় হবে।’

শনিবার (১৮ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজনে কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্রনেতা মোঃ শামীম মিয়া,উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল,মোস্তাক আহমেদ সাগর, খুররম মাসুদ সিদ্দিকী, ইয়াসির আরাফাত শাওন, হাসানুজ্জামান তরুণ, মোঃ আফজাল হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Visited ৩৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।