ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

ঘাটাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মানুষের ঢল

admin
সেপ্টেম্বর ৩, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের ঘাটাইলে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার পৌর এলাকার পতাকা উত্তোলন, আলোচনা সভা শেষে হাই স্কুল খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ।এ সময় বর্ণাঢ্য র‍্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম,পৌর বিএনপি’র সাবেক সভাপতি মনজুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ শামীম মিয়া,দেউলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, জিবি জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম লাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী আব্দুল বারী,সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম,উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল,মোস্তাক আহমেদ সাগর, খুররম মাসুদ সিদ্দিকী, ইয়াসির আরাফাত শাওন, হাসানুজ্জামান তরুণ, মোহাম্মদ আফজাল হোসেনসহ র্যালিতে আরো উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জনতা দল, কৃষক দল, জিয়া মঞ্চ, মৎস্যজীবী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ঘাটাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে লুৎফা রহমান খান আজাদ বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। দিনটি বাংলাদেশী মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। দলটি বাংলাদেশী ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ।
‘জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।’
পিআর পদ্ধতি সংবিধানে নেই। দেশের জনগণ এটা বুঝে না।গতানুগতিক পদ্ধতিতে আমরা নির্বাচন চাই।তিনি এ উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং ঘাটাইল বাসীকে তার সাথে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান।

Visited ১৩১ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।