ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

ঘাটাইলে শীতার্তদের দ্বারে দ্বারে কম্বল নিয়ে ইউএনও আবু সাঈদ।

মোঃ রায়হান মিয়া
ডিসেম্বর ২৭, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রায়হান মিয়া স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে সন্ধ্যায় উপজেলা দেউলাবাড়ি ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে ঘরে ঘরে গিয়ে,মাদ্রাসায় এতিমদের  কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু সাঈদ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র মানুষের হাতে সরকারিগত ভাবে কম্বল পৌঁছে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি জাহিদুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা।

তিনি উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে রাস্তার ধারে থাকা ছিন্নমূল মানুষ এবং ঘরবন্দি দুস্থদের মাঝে উষ্ণতার পরশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করেন। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এমন সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক অসহায় মানুষ।

এ সময় ইউএনও আবু সাঈদ বলেন, শীতের তীব্রতা অব্যাহত থাকলে এবং প্রয়োজন অনুযায়ী এই কম্বল বিতরণ কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে।

Visited ২৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।