ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

ঘণ কুয়াশায় টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখী সংর্ঘষে আহত ২২ জন

মোঃ রায়হান মিয়া
ডিসেম্বর ২৭, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রায়হান মিয়া স্টাফ রিপোর্টার
ঘণ কুয়াশায় কারণে টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের মুখোমুখী সংর্ঘষে ২২ জন আহত হয়েছেন। শনিবার ২৭ ডিসেম্বর সকালে উপজেলার গুনগ্রাম হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

পুলিশ জানায়, ঘণ কুয়াশার মধ্যেই ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রাবাহী বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের একটি বাস উপজেলার গুনগ্রাম হরিপুর এলাকায় পৌঁছালে প্রান্তিক পরিবহনের বাসের সাথে মুখোমুখী সংর্ঘষ হয়। এসময় দুই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে দুই বাসের কমপক্ষে ২২ জন আহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো আবু সাঈদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।

এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে। আহত ২২ জনের মধ্যে ১০ জনকে প্রার্থমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গুরুত্বর আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ঘণ কুয়াশায় কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

Visited ২০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।