টাঙ্গাইলের ঘাটাইল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর, রবিবার বিকাল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে ঘাটাইল উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে সাবেক উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ খুররম মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে মোস্তাক আহমেদ সাগরের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, সাবেক জেলা বিএনপি’র সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক,সাবেক পৌর বিএনপি সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা,বিআরডিবি চেয়ারম্যান হারুন অর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ,উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল,উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া জামাল,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন,উপজেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি মোঃ আল আমিন খান, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মুরাদ হাসান রুবেল,ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম,সহ অঙ্গসংগঠনে নেতাকর্মীরা।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়েছে।
Visited ৩৫ times, ১ visit(s) today
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

