বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় টাঙ্গাইলের ঘাটাইলে মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কলেজ পাড়া এলাকায় বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদের নির্দেশে এ দোয়া মাহফিলের আয়োজন করেন ঘাটাইল উপজেলা মহিলা দল।
টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত সরকার নুপুরের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,সাবেক জেলা সহ সাংগঠনিক সম্পাদক মিনা পারভীন,সাবেক সহ সভানেত্রী সেলিনা খানম,সাবেক সহ প্রচার সম্পাদক হামিদা খানম জোসনা সহ আরো অনেকে।
এ সময় নেতাকর্মীরা দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে সন্তানের মতো আগলে রেখেছেন,এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
এছাড়াও উপস্থিত সবাইকে বেগম জিয়ার জন্য দোয়া করার আহবান জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

