ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

ঘাটাইলে প্রাথমিক বিদ্যালয় স্কুলে প্লে গ্রাউন্ড উদ্বোধন, আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মোঃ রায়হান মিয়া
নভেম্বর ১৩, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকে বদলে দিতে, বিকশিত আনন্দের সাথে এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা জামুরিয়া ইউনিয়নের ডৌজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্লে গ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(১৪নভেম্বর) সকাল ১০টায় এ উদ্বোধন করা হয়। ডৌজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাফিউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ইজরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার মিয়াসহ শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

একই সাথে উক্ত কর্মসূচির আওতায় শিশুদের দেশপ্রেম-এ উদ্বুদ্ধ করতে স্কুল প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্রের মুরালও স্হাপন করা হয় ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ বলেন,শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে ও শিশুদের স্কুল থেকে ঝরে পড়া রোধ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা একান্তভাবে কাম্য।

Visited ৩৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।