ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

ঘাটাইলে পারফর্মার বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

admin
জুলাই ৩১, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঘাটাইলে পারফর্মার বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডাঘাটাইলে পারফর্মার বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় অধ্যায়নরত ৩৫ জন শিক্ষার্থী ও ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার ৩১ জুলাই দুপুর ২ টায় ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোঃ নাসিম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলামসহ আরো অনেক।
জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন পুরস্কৃত সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন এ প্রকল্প, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং জবাবদিহিতা বাড়াতে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোঃ নাসিম উদ্দিন বলেন এই স্কিমের অধীনে, নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা তাদের কর্মক্ষমতা এবং ফলাফলের ভিত্তিতে অনুদান পেয়ে থাকে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন এই অনুদান মূলত শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, এবং শিক্ষার সামগ্রিক পরিবেশ উন্নয়নে ব্যবহৃত হয়। শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ তৈরি করা, শিক্ষকদের পেশাদারিত্ব বৃদ্ধি করা,শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকারিতা ও গুণগত মান বৃদ্ধি করা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এই স্কিমে মূল উদ্দেশ্য।
তিনি আরো বলেন এই স্কিমের আওতায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয় এবং সেই অনুযায়ী অনুদান প্রদান করা হয়।

Visited ৩৬ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।