টাঙ্গাইলের ঘাটাইলে মাদ্রাসা একাডেমি ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ এবং মাধ্যমিক শিক্ষার গুণগতমান উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ই অক্টোবর ) বিকাল ৩টায় সাগরদিঘী ইউনিয়ন আকন্দের বাইদ মাদ্রাসা চার তালা একাডেমি ভবন উদ্বোধন এবং মাদ্রাসা হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আকন্দের বাইদ দাখিল মাদ্রাসা সুপার সৈয়দ মুস্তফা, মোঃ আব্দুল জলিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,শফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা উপসহকারী শিক্ষা প্রকৌশলী মাজেদ মিয়াসহ মাদ্রাসার প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Visited ২৩ times, ১ visit(s) today
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

