টাঙ্গাইলের ঘাটাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আখেরি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারি রবিবার বিকাল সাড়ে ৫ টায় ঘাটাইল আদর্শ খেলার মাঠ থেকে মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের ইসলামী আন্দোলনের হাতপাখা এমপি প্রার্থী মাওলানা রেজাউল করিম,ইসলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার নির্বাহী সদস্য মুফতি সাইফুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা সোলায়মান ভূঁইয়া,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রউফ, টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক সভাপতি মাওলানা ফয়সাল আহমাদ, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুহাম্মদ তানভীর আহমেদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘাটাইল পৌর শাখার সভাপতি মাওলানা লুৎফর রহমান, আশরাফ আলী, হাবিবুর রহমান,হরমুজ আলী আব্দুল্লাহ সহ আরো অনেকে।
মিছিলে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন, ওয়ার্ডে নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থরবৃন্দ অংশগ্রহণ করেন।
শেষে ঘাটাইল সদর মসজিদের সামনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া করা হয়। বক্তারা হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

