ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

কালিহাতীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ, ছাত্রদল সভাপতিকে আটক

admin
জুলাই ১, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করার সময় শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানকে আটক করেছে পুলিশ। পরে তাকে পুলিশ্যভানের চালকের আসনের পাশের সিটে বসিয়ে নিয়ে যাওয়া হয়। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান পিছনের সিটে বসে যেতে হয়েছে।

আটক মৃদুল হাসান ওই কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী।

এদিকে পুলিশ ওই নেতাকে ভিআইপিভাবে গাড়ির সামনের আসনে নিয়ে আসায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে বলা হয়েছে।

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মোঃ মজিবর রহমান জানান, ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত নির্দেশনা পেয়েছি। এসিল্যান্ড স্যার এবং কলেজের সিনিয়র স্যারের সাথে পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালিহাতী থানার ওসি মোঃ জাকির হোসেন জানান, নকলের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নাগরিক হিসেবে চালকের পাশের সিটে বসিয়ে সেবা দিতেই পারি। এতে আমার যদি হেডেক না থাকে তাহলে আপনার হেডেক কেন হবে? অন্য আসামীদের ক্ষেত্রে কি এমন সেবা দেয়া হয় প্রশ্ন করতেই ফোন কেটে দেন তিনি।

Visited ২২ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।