টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রথম প্রতিষ্ঠিত শিশুদের জন্য আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান মুকুল একাডেমি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য গ্রন্থাগার উদ্বোধন ও বার্ষিক আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার,(ইউএনও) মুকুল একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি, মো: আবু সাঈদ শিক্ষার্থীদের জন্য গ্রন্থাগার ও এক্টিভিটিজ কর্নার উদ্বোধন করেন। এসময় শিক্ষার্থীদের হাতে তিনি বই এবং মেধা বিকাশের জন্য নানাবিধ খেলার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। আগামীতে এই গ্রন্থাগার ও একটিভিটিজ কর্নার আরো সমৃদ্ধ হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একইসাথে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে আয়োজিত বার্ষিক আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিভাবকবৃন্দকে শিক্ষার্থীদের মেধা বিকাশে মনোযোগী হওয়ার জন্য অনুরোধ জানান। পাশাপাশি শিশুরা যেন স্মার্টফোন ব্যবহারে আসক্ত না হয়, সেজন্য বই পড়া ও খেলাধুলায় তাদের সম্পৃক্ত করার জন্য তাগিদ প্রদান করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুকুল একাডেমির অধ্যক্ষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জাহিদুর রহমান,উপাধ্যক্ষ মোছাম্মৎ রোকসানা খাতুন,পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক মতিউর রহমান,নজরুল ইসলাম, অভিভাবক সদস্য সোনিয়া খান স্কুলের যুমুর দাস,,সাজ্জাদুর রহমান, মমিনুর রহমানসহ স্কুলের অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

