ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ রায়হান মিয়া
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের ঘাটাইল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাসিরের সমর্থনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
৩ ডিসেম্বর বুধবার বিকাল ৪টায় ঘাটাইল কেন্দীয় ঈদগা মাঠে উপজেলার ইউনিয়ন বিভিন্ন এলাকা থেকে হাজারও মানুষ জড়ো হয়।
ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানার সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির, ঘাটাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোঃ বিল্লাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সাংগঠনিক শাহীনুর রহমান শাহীন, পৌর বিএনপির সভাপতি আব্দুল বাছেত করিমসহ অনান্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে উপস্থিত সবাইকে বেগম জিয়ার জন্য দোয়া করার আহবান জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
Visited ৪৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।