ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

মাইটিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘাটাইলে দোয়া মাহফিল

admin
এপ্রিল ১৮, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি ১৭ তম বর্ষে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল শনিবার বিকালে টাঙ্গাইলের ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়ার উদ্যোগে ঘাটাইল সদর গোরস্থান, নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের নিয়ে এ মিলাদ দোয়ার আয়োজন করা হয়। উক্ত মিলাদে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী সহ মাই টিভি পরিবার এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মুহিব্বুর রহমান বাইজিদ। এ সময় মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি,প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক,বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Visited ১০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।